- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বয়স ভিত্তিক ক্রিকেট দল গঠনের লক্ষে খেলোয়াড় বাছাই আগামী ২৭ ও ২৮ জুলাই

সুনামগঞ্জ জেলায় বয়স ভিত্তিক ক্রিকেট দল গঠনের লক্ষে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে আগামী ২৭ ও ২৮ জুলাই সুনামগঞ্জ স্টেডিয়ামে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আগ্রহী অনুর্দ্ধ ১৪, ১৬, ১৮ ক্রিকেট খেলোয়াড়দেরকে আগামী ২৭ তারিখের মধ্যে জেলা স্টেডিয়াম হতে ফরম সংগ্রহ পূর্বক জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]