- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বয়োজ্যেষ্ঠদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বয়োজ্যেষ্ঠ সদস্যদের সম্মাননা প্রদান ও দুর্গত সদস্যদেরকে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে শহরের কাজীর পয়েন্টে সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে।
সম্মাননা প্রদানের পর্বে ১৬ জন বয়োজ্যেষ্ঠ সদস্যকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানান জেলা প্রশাসক এবং প্রত্যেকের  হাতে ক্রেস্ট ও লাঠি তোলে দেন তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. এমএ রকিব, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এমএডি রফিক, মো. ফারুক, সুরবালা দাস, মো. আব্দুল্লাহ প্রমুখকে সম্মাননা জানানো হয়। পরে ৭জন দুঃস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।  

  • [১]