- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘ভক্তি মঞ্জুষা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

অজিত কুমার দাস শ্যামল কর্তৃক রচিত ‘ভক্তি মঞ্জুষা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় শহরের নতুনপাড়া মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নতুনপাড়া মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীপাদ গৌর গোপাল গৌস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীযুক্ত শ্রীনিবাস দে।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক স্বপন কুমার দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরবাণী পত্রিকার সম্পাদক শ্রী কিশোর পদ দেব শ্যামল, বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাসংঘের সম্পাদক শ্যামসুন্দর দে রাধেশ্যাম, অবসরপ্রাপ্ত  স্বাস্থ্য কর্মকর্তা মানিক চন্দ্র সোম, দিরাইয়ের ডাঃ মনোরঞ্জন দাস ও জয়কুমার দাস প্রমুখ।   
ভক্তবৃন্দরা বলেন, অজিত কুমার দাস শ্যামল কর্তৃক রচিত ভক্তি মঞ্জুষা গ্রন্থে সনাতন ধর্মের বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব সহকারে স্থান পেয়েছে। এসময় বক্তারা এই গ্রন্থটি সকল ধর্মপ্রাণ মানুষজনের মাঝে ছড়িয়ে দেয়ার ও আহবান জানান।

  • [১]