স্টাফ রিপোর্টার
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কিশোর-কিশোরী বান্ধব স্বাস্থ্য সেবার উপর স্টেকহোল্ডারদের সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ঢাকা’র পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ডা: মো. জয়নাল হক।
প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপনে মুখ্য আলোচক ডা: মো. জয়নাল হক জানান,‘বাংলাদেশের মানবসম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ কিশোর-কিশোরীদের বর্তমান, পরিণত বয়স ও ভবিষ্যত প্রজন্মের কল্যাণে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা প্রদান, স্বাস্থ্য ও পুষ্টিতে বিনিয়োগ এবং কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়া প্রয়োজন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা: এ এস এম আব্দুল মোমেন, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা: ননী ভুষণ তালুকদার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমান, ডা: মালেকা বাহার লাইলী।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, দৈনিক সুনামগঞ্জের খবর’র যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার পান্না দে প্রমুখ।