- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাংচুরকৃত আসবাবপত্র নিয়ে আসছে পুলিশ

স্টাফ রিপোর্টার
নোয়াগাঁওয়ের ক্ষতিগ্রস্তদের বাড়ি থেকে ভাংচুরকৃত মালামাল আলামত হিসাবে জব্দ করার কথা বলে উঠিয়ে নিচ্ছে পুলিশ। বুধবার দুপুর থেকে গ্রামের ৮৮টি বাড়ির মালামাল উঠানো শুরু করেছে পুলিশ। গ্রামের বীর মু্িক্তযোদ্ধা জগৎ চন্দ্র দাশের ছেলে লিটন চন্দ্র দাশ বলেন, ভাংচুরকৃত সকল মালামাল উঠিয়ে নেয়ার বিষয়টিকে ভালো ভাবে দেখছেন না তারা। এর আগেও একবার জব্দ করার কথা বলে কিছু মালামাল নেয়া হয়েছে। এখন আরেকবার কেনো নেয়া হচ্ছে বুঝতে পারছেন না তারা।
শাল্লা থানাও ওসি নাজমুল হক জানান, মামলার তদন্তের স্বার্থে ভাংচুরকৃত মালামাল জব্দ করা হচ্ছে। এর আগেও কিছু আনা হয়েছিল।

  • [১]