- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাইস চেয়ারম্যান বিজনকে দেখতে হাসপাতালে জনপ্রতিনিধি ও আ.লীগ নেতাকর্মীরা

জগন্নাথপুর অফিস
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেবকে দেখতে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান রবিবার সন্ধ্যায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। এছাড়াও তাকে দেখতে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা   পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জেলা পরিষদের সদস্য মাহতাবুর রহমান সমুজ, জগন্নাথপুর জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সাংবাদিক আজহারুল হক ভূঁইয়া, উপজেলা মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন হাসপাতালে পৌঁছে আহত ভাইস চেয়ারম্যানকে দেখতে ছুটে যান এবং সার্বিক খোঁজখবর দেন।
এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব’র ছোট ভাই মিল্টন দেব জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর জ্ঞান ফিরেছে।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলা সদর থেকে প্রাইভেটকার যোগে সিলেট যাওয়ার পথে বেলা দুইটার দিকে বিশ্বনাথ এলাকায় একটি দ্রুতগামী ট্রাককে ধাক্কায় কারটি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও তার সঙ্গে থাকা ঠিকাদার চিলাউড়া গ্রামের কদরিছ মিয়া। ভাইস চেয়ারম্যানকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত কদরিছ মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

  • [১]