ইকবাল কাগজী
আলফাত চত্বরের হাত ধরে পৌরবিপণি হাঁটে
সময়সড়কে
বাজারের বয়স বাড়ে
সবখানে মুক্তবাজারে বাড়বাড়ন্ত
পণ্য বিপননের ব্যাপকতা বেড়েছে ভীষণ
হাতে হাতে মুঠোফোন
ফোনের ভেতরে
ডোনাল্ড ট্রাম্প-পুতিন-মোদির সঙ্গে
দিগম্বরী পাওলি দাম-সানি লিয়নেরা
যুগল পূর্ণিমার ছেউটি বিকিরণ করতে করতে এখন
ছায়াছবির পূর্ণিমারা ঘরে ঘরে
রাতপরিদের মতো নৃত্যপর
ছোট পর্দার দিকে অপলকে তাকিয়ে এখন
বঙ্গভূমির বেবাট ভূমিপুত্ররা
গাঁট হয়ে বসে আছে
বারবনিতার বাঁধা বাবু
মউজদীনের পৌরবিপণি অলৌকিক হয়ে যায়
পৌরবিপণি মার্কেট
এমনি কত কীছু সহজেই হয়
পাঠ্যবইয়ে ভুল বানান আর ফাঁকিস্থানে ছেড়ে আসা
প্রসঙ্গরা ফিরে আসে
আর তফনকে মাথার পাগড়ি করে বেঁধে
কাঙাল বাঙালকে ভেংচি কাটে
সেই কবে থেকে বেকারত্ব বাঙালের পিছন পড়ে আছে
শুধু টিভির সামনে বসে থাকা
মোনালিসা মোনালিসা নাচ দেখা
ফালতু মজানন্দ ও লোভের হাতে আত্মসমর্পণ ভিন্ন
অন্য কোনও কাজ নেই
বোরকা-নেকাব পড়া জীবন্ত অজম্বুত
পৌরবিপণির দোকানে দোকানে ঘুরে
মধ্যবিত্তে ঢুকে
বাজার করে
মনে হয় ব্রিটিশ মেকলের মুরিদরা সব
ফাঁকিস্তানের জিন্নাকে মুরশিদ মানে
পৌরবিপণিতে যেতে যেতে
আলফাত চত্ত্বরে এলেই
ঔপনিবেশিক বিচ্ছিন্নতার চন্দ্রাতপতলে
ভাঙনের গামভারি শব্দ শোনা যায়