- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী আওলাদ হোসেন

ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাতগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি ইউপি নির্বাচনে হ্যাট্রিক বিজয় লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে তিনি ১ হাজার ৫৯৬ ভোটের ব্যবধানে পরাজিত টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে আওলাদ হোসেন মাস্টার পেয়েছেন ৫ হাজার ৬৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকে লিকসন মিয়া পেয়েছেন ৩ হাজার ৬৬৯ ভোট।
বিগত ২১ জুন প্রথম ধাপে ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গিয়াস মিয়ার মৃত্যুতে এখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের তারিখ অনুযায়ী ২ নভেম্বর মঙ্গলবার এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে ইউনিয়নের ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ২০ হাজার ৪৩৭ জন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ইউনিয়নে শান্তিপূর্ণ ও শতস্ফূর্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় নির্বাচন কার্যলয় সূত্রে জানা গেছে।

  • [১]