- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাতগাঁও ইউনিয়নে নির্বাচিত হলেন যারা

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমানে চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার রাতে নির্বাচনী কন্ট্রোলরুম থেকে আওলাদ হোসেন মাস্টারকে বেরসকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান।
এছাড়া ঘোষিত ফলাফল অনুযায়ী এ ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে সেবিনা বেগম, সংরক্ষিত ২ নং ওয়ার্ডে সুমিয়া আক্তার রাবেয়া, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে শিল্পী বেগম নির্বাচিত হন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে খালেদ আহমদ, ২ নং ওয়ার্ডে মনির উদ্দিন, ৩ নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ৪ নং ওয়ার্ডে সোহেল আহমদ, ৫ নং ওয়ার্ডে আরকুম আলী, ৬ নং ওয়ার্ডে হেলাল হোসেন, ৭ নং ওয়ার্ডে আব্দুল হামিদ, ৮ নং ওয়ার্ডে রাফি আহমদ পিংকু ও ৯ নং ওয়ার্ডে মাছুম আহমদ নির্বাচিত হয়েছেন।

  • [১]