ছাতক প্রতিনিধি
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ বলেন,‘দলীয়ভাবে চিন্তা না করে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতায় নেমেছেন তিনি। নির্বাচিত হলে তিনি ইউনিয়নবাসীর কাখিংত উন্নয়ন মানুষের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার অঙ্গিকার করেন। একই সাথে ভাতগাঁও ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে অতীতের মতো তার চেষ্টা আজীবন অব্যাহত থাকবে। ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষি ক্ষেত্রে আমুল পরিবর্তন ও উন্নয়ন করার বাস্তবমূখী পরিকল্পনা নিয়েই তিনি এখন রয়েছেন নির্বাচনের মাঠে। প্রার্থী হওয়ার ক্ষেত্রে ইউনিয়নবাসী তাকে বিপুলভাবে উৎসাহিত করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিগত ১৯৯৮ সালের ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৫বছরের দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে সংশিষ্ট সকলের দরজায় ক্রমাগত নক করে বিভিন্ন উন্নয়নমুলক কাজ আদায় করে এনেছেন। এসময় মুহিবুর রহমান মানিক এমপি ও কলিম উদ্দিন মিলন এমপির সান্নিধ্য ও সহযোগিতায় তিনি ইউনিয়নের জন্য ব্যাপক উন্নয়নমুলক কাজ করতে পেরেছেন বেেল উল্লেখ করেন। তার ৫ বছর ছাড়া বিগত এক যুগে ইউনিয়নে কোন উলেখযোগ্য উন্নয়ন করা হয়নি বলে তিনি মনে করেন।
সোমবার বিকেলে ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে এসব কথা উল্লেখ করেন ভাতগাঁও ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ। এসময় এলাকাবাসীর পক্ষে নুরুল আলম, আমির হোসেন, কাপ্তান মিয়া তালুকদার, হাবিব উল্লাহ, শফিক আহমদ, সাকিুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের উন্নয়ন গ্রাম থেকে গ্রামান্তরে পৌছলেও ভাতগাঁও ইউনিয়নে তেমন কোন উন্নয়ন হয়নি বলে আব্দুর রউফ উল্লেখ করে বলেন, উন্নয়ন বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই তিনি আবারো প্রার্থী হয়েছেন।