- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধি
সীমান্তে ভারতীয় অফিসার চয়েস মদ, প্লাটিনা মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে বর্ডারগার্ট বিজিবি। শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বিরেন্দনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. জোনায়েদ হাসান (১৯), একই গ্রামের লাল মিয়ার ছেলে আলী আকবর (১৯) এবং হোসেন আলীর ছেলে শাহাদাৎ হোসেন (১৯)।
জানা যায়, সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিন্যাসহ মাটিরাবন্দ বিওপির হাবিলদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১১৯০/৯ এসের নিকট বাকাতলা নামক স্থান থেকে ১২ বোতল অফিসার চয়েস মদসহ তাদের আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে নগদ ১ হাজার টাকা এবং তাদের ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে। যার বাজার মূল্য ১ লাখ ৩৯ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন বলেন, আটককৃত মাদক ব্যাবসায়িদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্ততি চলছে।

  • [১]