- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে সিলেটের ভারতীয় হাইকমিশন। রবিবার রাতে সিলেট শহরের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে এ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশের শুরুতে সিলেটস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি উপস্থিত সকলকে ৭১তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, অ্যাড. শামীমা শাহরিয়ার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আরশ আলী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনারের সহধর্মিনী দুর্গা কৃষ্ণমূর্তি, ফার্স্ট সেক্রেটারী গিরিশ পূজারী সহ সিলেট বিভাগের চার জেলার বিশিষ্ট জনেরা ও কমিশনের কর্মকর্তারা।
সবশেষে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]