- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভারত-পাকিস্তান উত্তেজনা যুদ্ধ কখনও কোন সমাধান আনতে পারে না

কাশ্মির সীমান্তে পাকিস্তান-ভারতের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দৃশ্যত কাশ্মিরের উরি এলাকায় কিছু দিন আগে পাকিস্তানি জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনার প্রাণ হানির ঘটনা ঘটার পর উভয় দেশের উত্তেজনা চরমে উঠেছে। ভারতের অভ্যন্তরে এই ঘটনার প্রতিশোধ নিতে মোদি সরকারের উপর প্রচ- চাপ তৈরি হয়। এরকম প্রেক্ষাপটে বুধবার ভোররাতে সার্জিক্যাল স্ট্রাইক নাম দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার উপর আক্রমণ পরিচালনা করে। এতে দুই পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার খবর মিলেছে। অব্যাহত উত্তেজনায় কাশ্মির নিকটবর্তী পাকিস্তান ও ভারতীয় সীমান্তে বেসামরিক জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তবর্তী মানুষকে ব্যাংকার প্রস্তুত রাখতে পরামর্শ দিয়েছেন। পাকিস্তান নিজেদের দেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বন্ধ রেখেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বারের মত ভারত-পাকিস্তান যুদ্ধের আশংকা করছেন বিশেষজ্ঞমহল। বড় আকারে যদি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে ভারত-পাকিস্তান উভয় রাষ্ট্রের চরম ক্ষতি সাধিত হবে। জনসাধারণের জীবনে নেমে আসবে দুর্বিষহ পরিণতি। এর আগে যে দুইবার ভারত-পাকিস্তান যুদ্ধ বেধেছিল তখন এদের কেউই পারমানবিক শক্তিধর রাষ্ট্র ছিল না। এখন উভয় দেশের হাতে রয়েছে পারমানবিক অস্ত্র। যুদ্ধে পারমানবিক অস্ত্র ব্যবহৃত হলে ধ্বংসযজ্ঞের মাত্রা ও এর সুদূরপ্রসারী প্রতিক্রিয়া চিন্তারও বাইরে। সুতরাং উভয় রাষ্ট্রের আম জনতার মধ্যে যুদ্ধ উন্মাদনা বিরাজ করলেও রাষ্ট্রপ্রধানরা যদি সমূহ এই বিপদ সম্পর্কে সচেতন থাকেন তাহলে যুদ্ধ এড়িয়ে থাকা সম্ভব হতে পারে। এদিকে আন্তর্জাতিক রাজনীতি কূটচালে অনেকগুলো বৈশ্বিক মোড়ল ভারত-পাকিস্তান যুদ্ধ লাগানোর পক্ষে পায়তাঁরা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন আসন্ন। ডোনাল ট্রাম্পের মতো এক ডানপন্থী নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যিনি যুদ্ধের জিগির তুলে ধর্মীয় উন্মাদনাকে চরমভাবে উসকিয়ে সুবিধা বাগিয়ে নিতে পারেন বলে অনেকে মনে করেন। এদিকে চীন এই যুদ্ধে পাকিস্তানের পক্ষাবলম্বন করে বৈরি ভারতকে দুর্বল করার অভিসন্ধি মনে লালন করছে। এরকম আন্তর্জাতিক নানা হিসাব-নিকেশে ভারত-পাকিস্তান উত্তেজনা কোন দিকে মোড় নেয় সেদিকে সারা পৃথিবীর তীক্ষè নজরদারি রয়েছে।
যুদ্ধ কখনও কোন সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে না। পৃথিবীর মানব সভ্যতার দুর্ভাগ্য হচ্ছে বারবার এই অনাহুত যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেয়া হয় এবং মানুষের সভ্যতার গতি থমকে দাঁড়ায়। যুদ্ধের বিভিষিকা থেকে রক্ষা পেতে বিশ্বমানবত্মা বার বার ক্রন্দন করলেও পরাশক্তি ও সা¤্রাজ্যবাদ এই ক্রন্দনকে দু পায়ে মাড়িয়ে যুদ্ধের ভয়াবহতা চাপিয়ে দিচ্ছে মানুষের উপর। এখন সারা পৃথিবীতেই চরম অশান্তি বিরাজমান। রাষ্ট্রে-রাষ্ট্রে, গোষ্ঠীতে-গোষ্ঠীতে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিদিন অসংখ্য প্রাণ বলিদান হচ্ছে। ধ্বংস হচ্ছে ঐতিহাসিক সভ্যতা, নগর ও সম্পদ। এই যুদ্ধ সা¤্রাজ্যবাদীদের রমরমা অস্ত্র ব্যবসাকে বাড়বাড়ন্ত করছে। দুর্বল দেশের উপর তাদের নিয়ন্ত্রণ কঠোর হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষতি ভিন্ন কোন লাভ হচ্ছে না। সা¤্রাজ্যবাদী এই যুদ্ধকৌশলের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়ানো আজ বিশ্বের প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য।
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে আমাদের দেশেও কিছু উদ্দেশ্যমূলক প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এদের উন্মাদনার পিছনে কাজ করছে ধর্মীয় গোড়ামি। আমাদের এইসব প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিশ্বশান্তি তথা আঞ্চলিক শান্তির স্বার্থে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে, যুদ্ধ ধ্বংস ছাড়া আর কিছু অর্জন করতে পারে না। শুভ বুদ্ধির জাগৃতি ঘটুক সর্বত্র।

  • [১]