- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভারপ্রাপ্ত তথ্য সচিব হিসেবে নাসির উদ্দিন আহমেদের যোগদান

সু.খবর ডেস্ক
নাসির উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত তথ্য সচিব হিসেবে রবিবার তথ্য মন্ত্রণালয়ে যোগদান করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নাসির উদ্দিন আহমেদ বিসিএস (প্রসাসন) ১৯৮৪ ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। চাকরি জীবনের দীর্ঘ সময় তিনি    
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
ইতিপূর্বে তিনি তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ভূমি, জনপ্রশাসন, অর্থ, যুব ও ক্রীড়া, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্মসচিব, উপ-সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
নাসির উদ্দিন আহমেদ ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রী এবং ২০০৮ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটি হতে এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬০ সালে পিরোজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ইতালি ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ এবং সফর করেন।
এদিকে, নাসির উদ্দিন আহমেদ তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত তথ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন।

  • [১]