স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর বাজারে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তানটিকে দত্তক পিতা আশফাক চৌধুরী’র নিকট আনুষ্টানিকভাবে হস্থান্তর করেছেন তাহিরপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ড। আশফাক চৌধুরী পাশ^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলার গামাইরতলা গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শিশুটিকে হস্থান্তরের সময় উপস্থিত ছিলেন,উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, ইউএইচএফপিও ডা.ইকবাল হোসেন,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা ও যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,ডা. রিয়াদ হাসান,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার ।
উল্লেখ্যঃ তাহিরপুর উপজেলা সদর বাজারে ভবঘুরে এক মানসিক ভারসাম্যহীন নারী সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে এক পুত্র সন্তান প্রসব করেছে। নাম পরিচয়হীন এ ভারসাম্যহীন মহিলাটি সন্তানের মা হলেও বাবা কে তা জানা যায়নি।
তাহিরপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন,সন্তানটি গ্রহনের পর পরবর্তীতে যদি তাহার কোন সন্তানাদি হয় সম্পদের ভাগাভাগি সম অংশে বণ্টন করে দিবেন মর্মে সন্তান গ্রহণকারী অভিবাবক এর নিকট থেকে একটি চুক্তি নামা রাখা হয়েছে।