- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভালোবাসা …

শেখ একেএম জাকারিয়া

১
ভালোবাসা তুমি সত্যিই অদ্ভুত
সামান্যতেই তোমার চোখে সন্দেহ  আর সন্দেহ
চন্দ্রাহত মন যেমন অনিচ্ছাকৃত
কার্তিকের অমাবস্যাকে কাছে টেনে নেয়
তেমনি তুমি …
২
আমার ভাবনাগুলি আকাশচুম্বী
প্রতিনিয়ত ভেসে বেড়ায় মেঘবালিকার সাথে
মাঝেমধ্যে থমকে যায় নিকষঅন্ধকারে
কে যেন জেদ ধরে আকাশফাটায়
মেঘবালিকার কান্না তখন
বৃষ্টি হয়ে আমার ভাবনায় পড়ে..

  • [১]