- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাষা সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যকে বৃটেনের বহুজাতিক তুলে ধরতে কাজ করছি কাউন্সিলার রীতা বেগম

মতিয়ার চৌধুরী
আমাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি এবং ইতিহাস ঐতিহ্যকে বৃটেনের বহুজাতিক সমাজের কাছে তুলে ধরতে আমরা কাজ করছি, আর এরই ধারাবাহিকতায় আজকের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান। এ মন্তব্য তৃতীয় প্রজন্মের ব্রিটিশ বাঙালি ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের কাউন্সিলার এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রিতা বেগমের। গেল ৫ এপ্রিল ওয়েষ্ট মিনিষ্টার সিটি কাউন্সিল আয়োজিত বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বৃটেনে জন্ম নেয়া কাউন্সিলার রিতা বেগম একথা বলেন। তিনি বলেন নিজের শেকড়কে খুঁজতে প্রতিবছর আমরা বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করি, এতে আনন্দ পাই। ওয়েষ্টমিনিষ্টিার সিটি হলের মেয়র রিসিপশন রুমে আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনায় ওয়েষ্টমিনিষ্টার কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলার স্টীভ সাসার বলেন বাংলাদেশ বৃটেনের বন্ধুপ্রতীম দেশ এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বৃটেনের জনগণের সহযোগিতা ছিল, এই বারায় ব্রিটিশ বাংলাদেশীর সংখ্যা নেহায়েত কম নয়, আর একারণেই আমরা কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবসে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ওয়েষ্টমিনিষ্টার সিটি কাউন্সিলের প্রথম বাঙালি কাউন্সিলার মোস্তাক কোরেশীকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। স্বাধীনতা দিবসের আলোচনায় আরো অংশ নেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন, জিএলএ মেম্বার উমেশ দেশাই, রেফুল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন বৃটেনে জন্ম নেয়া তৃতীয় প্রজন্মের ব্রিটিশ বাঙালি শিল্পিরা। অনুষ্ঠানটিকে সফল করতে কাউন্সিলের সাথে সহযোগিতা করেছে  ওয়েষ্টমিনিষ্টার বাংলাদেশী এসোসিয়েশন ও কুইন্সপাক বাংলাদেশী এসাসিয়েশন।

  • [১]