- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘ভাসান পানির কথা’ মঞ্চস্থ হবে আজ

স্টাফ রিপোর্টার
হাওর পাড়ের মৎস্যজীবীদের ভাসান পানিতে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং বন্যার্তদের সহয়তা প্রদানে তহবিল সংগ্রহের জন্য সুনামগঞ্জ জেলা উদীচী নাট্য বিভাগ আজ শনিবার বিকাল ৫ টায় পৌরসভার মুক্তমঞ্চে মঞ্চস্ত করবে জাহাঙ্গীর আলমের রচনায় ও তানভীর হাসানের নির্দেশনায় ভাসান পানি আন্দোলনের উপর নির্মিত পথনাটক ‘ভাসান পানির কথা’।
এই নাটকটি পরবতীতে হাওরপাড়ের বিভিন্ন হাট বাজারে আরোও পাঁচটি    স্থানে মঞ্চস্ত হবে। নাট্য বিষয়ক সম্পাদক পুলক রাজ আজকের প্রদর্শনীতে সভার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছেন।

  • [১]