- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাস্কর্যে পোস্টার না লাগানোর অনুরোধ প্রসেনিয়ামের

স্টাফ রিপোর্টার
শহরের ভাস্কর্য ও দৃষ্টিনন্দন স্থাপনায় পোস্টার না লাগানোর অনুরোধ করেছে নাট্যসংগঠন সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার। শুক্রবার এই সংগঠনের কর্মীরা শহরের হুসেন বখ্ত চত্বরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে লাগানো সকল পোস্টার-লিফলেট উঠিয়ে ভাস্কর্য পরিস্কার করে দেয়। এসময় ঐ চত্বরে বসা তরুণদের প্রতি প্রসেনিয়ামের নাট্য কর্মীরা অনুরোধ জানান তাঁরা যেন ঐ ভাস্কর্যে বা শহরের অন্য ভাস্কর্যে পোস্টার লাগাতে বাধা দেন।
প্রসেনিয়ামের এই পরিচ্ছন্নতা অভিযানে- সংগঠনের সাদিকুর রহমান সনি, দেবাশিষ তালুকদার শুভ্র, আবিদ খান হৃদয়, সাদিকুর রহমান খান রুবেল, সুমন রায়, আলাউর রহমান, আনোয়ার হোসেন, বরাত শেখ, ফয়সাল আহমেদ, মেহেদী হাসান হৃদয়, মাহফুজুর রহমান, ফয়সাল খান রকি, ইমন, আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]