- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাড়া কমলো জামালগঞ্জে

জামালগঞ্জ অফিস
দৈনিক সুনামগঞ্জের খবরে ”জামালগঞ্জে ইচ্ছেমত ভাড়া আদায়” শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নিদিষ্ট হারে ভাড়া আদায় করছেন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সকাল থেকে সাচনা বাজার-লম্বাবাঁক সড়কে অটোচালকরা ১৫ টাকার পরির্বতে ১০ টাকা করে নিচ্ছেন।
লম্বাবাঁক গ্রামের যাত্রী হানিফা মিয়া বলেন, মঙ্গলবার সকাল থেকে সাচনা-লম্বাবাঁক রোডে ১০ টাকা করেই ভাড়া  নিচ্ছেন চালকরা।
অটোস্ট্যান্ডের ম্যানেজার কবির হোসেন বলেন, আমাদের স্ট্যান্ডের সকল অটো চালকরা আজ (মঙ্গলবার) সকাল থেকেই ১০ টাকা করেই ভাড়া নিচ্ছেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, সাচনা-লম্বাবাঁক সড়কে প্রশাসনের নির্ধারিত হারে যে ভাড়া সেটাই আদায় করছেন চালকরা।
জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা আহমেদ পলি বলেন, আমি লিখিত অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জ ব্যবস্থা নিতে বলেছিলাম, থানার হস্তক্ষেপে আজ সকাল থেকে পূর্ব নির্ধারিত হারে ভাড়া নিচ্ছেন চালকরা।   

  • [১]