স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভিজিডি কর্মসূচির আওতায় ২০১৭-২০১৮ চক্রের ভিজিডি উপকারভোগী নির্বাচন সংক্রান্ত পরিপত্র বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ পরিচালক, ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান এর সভাপতিত্বে অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সভায় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।