- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভিড়ের চাপে বৃদ্ধের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি
অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নানে এসে ভিড়ের চাপে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বৃদ্ধের নাম সুশংকর দাস (৫২)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফতার বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গেল দুই বছর গঙ্গাস্নানকে ঘিরে কোন উৎসব আয়োজিত হয়নি। করোনাকালের বিধিনিষেধ শেষে এ বছর তাই বিপুল উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীরা জড়ো হয়েছেন এখানে। এসময় স্নান করতে এসে ভিড়ের চাপে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

  • [১]