সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ-এর সন্ধানী ইউনিটের উদ্যোগে শুক্রবার দিনব্যাপি জামালগঞ্জ উপজেলার ভীমখালী উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে। সন্ধানীর উদ্যোগে এলাকার দরিদ্র মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে।
১৮ জন চিকিৎসক এলাকার প্রায় ৭০০ জন মা ও শিশুকে চিকিৎিসা সেবা ও ঔষধ প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটির সমন্বয়ের দায়িত্ব পালন করেন স্থানীয় বন্ধন শিক্ষা ও সমাজকল্যাণ সংসদ। এসময় উপস্থিত ছিলেন, সন্ধানী ইউনিটের
ডা. ইয়াহিয়া, পা. সামিরা, ডা. জুনায়েদ, বন্ধন শিক্ষা ও সমাজকল্যাণ সংসদের সভাপতি অ্যাড. শাহীনুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)