- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়াকে সংর্বধনা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ভীমখালীর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়াকে সংর্বধনা প্রদান করেছে এলাকাবাসী। গত শুক্রবার বিকেলে মহান বিজয় উপলক্ষে স্থানীয় মৌলিনগর ও পুরাতন চান্দবাড়ীর গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
মৌলিনগরের গ্রামের মুরব্বি আব্দুল আহাদের  সভাপতিত্বে নয়ন মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, সমাজকর্মী দুলদুল মিয়া, ইউনিয়ন তথ্য কেন্দ্রে উদ্যোক্তা আরিফ হাসান রেনু। অনুষ্ঠান শেষে দু-গ্রামবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন।

  • [১]