- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভুল চিকিৎসায় মোটর সাইকেল চালকের মৃত্যু

জামালগঞ্জ অফিস
ডাক্তারের ভুল চিকিৎসায় জামালগঞ্জ উপজেলা মোটর সাইকেল চালক শামীম আহমদের (২৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত শামীম আহমদ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের আলী আমজদের ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মোটর সাইকেল চালক শামীম আহমদ শরীরে ব্যাথা নিয়ে সাচনা বাজারের সীমা ফার্মেসীতে ডা. মোশারফ  হোসেনের চেম্বারে আসেন। এসময় তিনি ব্যাথা কমানোর জন্য ২টি ইনজেকশন দিলে সাথে সাথে শামীম অচেতন হয়ে পড়েন। পরে শামীমের সঙ্গে থাকা লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই ডা. মোশারফ হোসেন সীমা ফার্মেসী থেকে পালিয়ে যান। বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘মোটর সাইকেল চালকের মৃত্যুর খবর আমি শুনেছি, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]