- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাঠী মৌজায় মুজিববর্ষ উপলক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
শনিবার বেলা ১১টায় পরিদর্শনকালে লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাইসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঘরসমূহের উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। উপকারভোগীদের জমি ও গৃহ প্রাপ্তি বিষয়ে কোন অভিযোগ আছে কিনা সে বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও তিনি গৃহনির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

  • [১]