- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভূমি ব্যবস্থাপনায় আইটির প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী

স্টাফ রিপোর্টার
ভূমি ব্যবস্থাপনায় আইটির প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনায় আইটির প্রয়োগ বিষয়ে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে চারদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জসীম উদ্দিন।
প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন উপজেলায় কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

  • [১]