- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ভূমি ব্যবস্থাপনা শীর্ষক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকদের জন্য আয়োজিত ৫দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার আসিফ আল জিনাত, সুনামগঞ্জ কালেক্টরেট মো. স¤্রাট হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর এস.এম. রেজাউল করিম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রিফাতুল হক।

  • [১]