- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভূমি সেবা সহজীকরণের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী, শিক্ষক ও উদ্যোক্তাদের ভূমি সেবা সহজীকরণের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে, স্থানীয় সরকার বিভাগ ও জাপা ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহয়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর শেখ আব্দুর রব প্রমুখ।

  • [১]