স্টাফ রিপোর্টার
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভোকেশনাল প্রশিক্ষণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। রবিবার সকাল সাড়ে ৯টায় হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) সুনামগঞ্জ এর আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়।
সভায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, প্রশিক্ষণে ৪০জন প্রশিক্ষণার্থী ৪৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে গ্রহণ করবেন।