- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভোক্তা অধিকার আইনে জরিমানা

স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিনারকান্দি বাজারে এই অভিযান পরিচালিত হয়।
মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় জুরায়ের স্টোরকে ৩ হাজার টাকা, চার ভাই স্টোরকে ৫ হাজার টাকা, সাবানা স্টোরকে ৩ হাজার টাকা, মা স্টোরকে ৪ হাজার টাকা এবং অপরিচ্ছন্নতার কারণে সুমনা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো, নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
এছাড়াও জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার পরামর্শ দেয়া হয়। অভিযানে সহায়তা করেস র‌্যাব ৯ ও সুনামগঞ্জ ক্যাব।

  • [১]