জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের নেতৃত্বে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর আওতায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার ও ছাতকের জাউয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার মোবাইল কোর্ট পরিচালনাকালে সেবামূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় তিনটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে যথাক্রমে ২০০০, ৮০০০ ও ২০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, জনগণের নিকট যথাযথ সরবরাহ নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি