স্টাফ রিপোর্টার
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে সুনামগঞ্জ পৌর এলাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের গায়ে উৎপাদন তারিখ না লেখা ও টেক্সটাইল কালার ব্যবহারের জন্য স্টেশন রোডের রহমান বেকারীকে ২২ হাজার টাকা, পণ্যের গায়ে এমআরপি না থাকায় রাহাত কসমেটিককে ২ হাজার ও মধ্যবাজারের লিলি শপিং কমপ্লেক্সে অবস্থিত ১-৯৯ শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা ও সদর থানার এস আই আক্তার হোসেনসহ পুলিশ সদস্যগণ।