- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সদর উপজেলার পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে  ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত করায় ভাই ভাই বেকারীকে ৮ হাজার, ওজনে কারচুপি    করায় জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার, মেয়াদমূল্যহীন পণ্য বিক্রি করায় আনোয়ার মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার ও দাস ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  
অভিযানে নেতৃত্ব প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম। অভিযানে সহযোগিতা করেন বাজার কর্মকর্তা, জেলা চেম্বার অব কমার্স ও সদর থান পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]