স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার চেচান বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পিঁয়াজ, আলু, তেল এবং চালের বাজার তদারকি করা হয়।
ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়।
পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।