স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে শাহবাজ স্টোর কে ৫ হাজার, জাহিদ স্টোর কে ৬ হাজার, এসআলী স্টোরকে ৩ হাজার, শাহ দামরী স্টোরকে ৪ হাজার এবং মনিষা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।