স্টাফ রিপোর্টার
খাদ্যে ভেজাল, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মেয়াদের সঠিক সিল না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। বুধবার সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪২, ৪৩ ধারা এবং মাস্ক পরিধান না করায় দন্ডবিধি ২৬৯ ধারায় ৮টি মামলায় মোট ৫৪,৪০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।