- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালনায় অভিযান পরিচাতি হয়েছে।
সোমবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম’র নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগিতা করেন র‌্যাব ৯, ক্যাব সুনামগঞ্জ ও বাজার কমিটির সদস্যবৃন্দ।

  • [১]