স্টাফ রিপোর্টার
ভোটকেন্দ্রের চারদিকে ভোটাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ। কেন্দ্রের বাইরে ভোটাদের পান খাওয়াচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী আকলিমা আক্তারের সমর্থকরা। বুধবার (৫ জানুয়ারি) সকালে পঞ্চম ধাপে ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী আকলিমা আক্তারের সমর্থকরা পান বিতরণ করতে দেখা গেছে। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে ১,২,৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
পান বিতরণ করা আকলিমা আক্তারের সমর্থক সুরুজ বানু ও মোচ্ছাম্মদ হুচনা আক্তার বললেন, সকাল থেকে ভোটারদের মাঝে পান বিতরণ করছি। যারা ভোট দিবে না তাদের কাছে দোয়া চাইছি। আজ সারাদিন ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পান বিতরণ করবো আমরা।