স্টাফ রিপোর্টার
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে জেলা পর্যায়ের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সভায় জানানো হয়, ২ আগস্ট পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ফরম পূরণ করেছেন ২৩ হাজার ৬ শত ৪১ জন। এর মধ্যে পুরুষ ১১হাজার ৫শত ৮১ জন এবং মহিলা ১২০৬০ জন। স্থানান্তরের জন্য আবেদন করেছেন ৭৮৬ জন ভোটার এবং মৃত ভোটার ফরম পূরণ করা হয়েছে ১০ হাজার ৪ শত ৫৩ জনের। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ব্যাপক প্রচারের জন্য ব্যানার, পোস্টার, মাইকিং করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা নির্বাচন অফিসার মো. আবদুল মোতালেব ২৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ পরিচালক কামরুজ্জামান, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।