- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভোটের টাকা ফেরৎ চেয়ে বিশ্বম্ভরপুরে দুই ইউপি সদস্যকে মারপিট

স্টাফ রিপোর্টার
ভোট দেবার কথা বলে নেওয়া টাকা ফেরৎ না দেওয়ায় জেলার বিশ্বম্ভরপুরে ২ ইউপি সদস্যকে মারপিট করেছেন জেলা পরিষদের সদস্য প্রার্থীর স্বজনরা। উপজেলার পলাশ ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, পলাশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রতন চন্দ্র দাস ও ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সামাদকে জেলা পরিষদের সদস্য প্রার্থী সাজু মাষ্টারের আত্মীয়-স্বজন পিটিয়েছে।
জেলা পরিষদের সদস্য প্রার্থী সাজু মাষ্টার বলেন,‘নির্বাচনের সময় ভোট দেবার কথা বলে আমার কাছ থেকে ইউপি সদস্য আব্দুস সামাদ ৩০ হাজার এবং ইউপি সদস্য রতন চন্দ্র দাস ৭ হাজার করে টাকা নিয়েছে। অথচ. তারা আমাকে ভোট দেয়নি। আমার ভাতিজা আজ (সোমবার) দু’জনের কাছেই টাকা ফেরৎ চেয়েছে।          
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে’।
এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি সদস্য রতন চন্দ্র দাস ও আব্দুস সামাদের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করলেও এরা দুজনই ফোন রিসিভ করেননি।
পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন,‘ভোট দেবার কথা বলে টাকা নেবার কথা সত্য নয়। সাজু মাষ্টারের ভাতিজা অন্য কিসের টাকা পেত, এ নিয়ে ঝামেলা হয়েছে।’

  • [১]