- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভোট বিশ্লেষণ-২৬ ইউনিয়নের ১৯ টিতে আ.লীগ প্রার্থীর পরাজয় ‘মনোনয়ন বাণিজ্যে চপেটাঘাত হয়েছে’

বিশেষ প্রতিনিধি
জেলার ২৬ ইউনিয়নের মধ্যে কেবল ৭ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা জয়লাভ করেছেন। অবশ্য. আওয়ামী লীগের ৫ বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। আবার কোন কোন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় তো টিকতেই পারেননি, ভোটের হিসাব অনুযায়ী ৫-৬ নম্বরে ছিলেন এরা। আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা বলেছেন, ‘প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্ত ছিল, দলের সঙ্গে সাংসদদের সমন্বয় ছিল না, বেশিরভাগ ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করার সময় সংসদ সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে দোয়ারাবাজারের কোন কোন ইউনিয়নে দলীয় প্রার্থীদের সূচনীয় পরাজয়ের কারণ ছিল অজনপ্রিয়দের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়া। দক্ষিণ সুনামগঞ্জ ও সুনামগঞ্জ সদরের অজনপ্রিয়দের হাতেও নৌকা তুলে দেবার অভিযোগ ছিল’। বিক্ষুব্ধরা বললেন,‘মনোনয়ন বাণিজ্যে চপেটাঘাত করেছে আওয়ামী লীগের ভোটাররা’
দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ২ টিতে কেবল আওয়ামী লীগ প্রার্থীর জয় হয়েছে। ইউনিয়ন দুটি হচ্ছে সুরমা ও দোহালিয়া।
সুরমা ইউনিয়নে খন্দকার মামনুর রশিদ (নৌকা) ৩১৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদ ( মোটর সাইকেল), তার প্রাপ্ত ভোট ৩০৮৫। এছাড়া বিএনপির বিদ্রোহী আব্দুল বাকির পেয়েছেন ১৭৭৪ ভোট। বিএনপি প্রার্থী মো: শাহজাহান পেয়েছেন ১৪৬২ ভোট। জাপার ইকবাল হোসেন পেয়েছেন ৫০ ভোট। আ.লীগের বিদ্রোহী হুমায়ুন রশীদ ৪২ ভোট পেয়েছেন।
দোহালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার মিয়া আনু (নৌকা) ৪১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীমুল ইসলাম শামীম (টেলিফোন) পেয়েছেন ৩২৫৩ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মাহবুবুল ইসলাম ৭৯, দেওয়ান হুমায়ুন চৌধুরী ৬৩, জাপার লিপিয়া বেগম ৪১, আওয়ামীলীগের বিদ্রোহী আব্দুল জলিল ১২৬১, এমদাদ তালুকদার ১৯৫২, বিএনপির ফখর উদ্দিন ১২৫৩, বিএনপির বিদ্রোহী মিজানুর রহমান ১৭২, আ.লীগের বিদ্রোহী রাসেন্দ্র দাস ৬৯ ভোট পেয়েছেন।
এই উপজেলার বোগলা ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আরিফুল ইসলাম (ধানের শীষ) ৩৯৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আহমদ আলী আপন ( মোটর সাইকেল)।    তার প্রাপ্ত ভোট ২৮৫৬। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিলন খান (নৌকা) পান ৮৪৮ ভোট। তাছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন ১৪৮, জাপার গিয়াস উদ্দিন ২৩ ভোট পেয়েছেন।
লক্ষীপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল হক (আনারস) ৩১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদ (মোটর সাইকেল) পান ১৯৭৫ ভোট। আওয়ামী লীগের দলীয় প্রার্থী জহিরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ১৯২৪ ভোট। অপরদিকে বিএনপির বিদ্রোহী খলিলুর রহমান ১৯৭০, বিএনপির আতাউর রহমান ১০১২, জাপার জালাল আহমদ ১৪৫, ইসলামী আন্দোলনের রইছ মিয়া ৯২ ভোট পেয়েছেন।
দোয়ারাবাজার সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুল বারী (ধানের শীষ) ৪৪২১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল খালেক (মোটর সাইকেল), তার প্রাপ্ত ভোট ৩৬৯৬। এই ইউনিয়নেও আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল হামিদ (নৌকা) ৩১২৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নূরুল আমীন ৫০ ভোট পেয়েছেন।
পা-ারগাঁও ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ (ঘোড়া) ২৫২৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম হন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াহিদ (নৌকা)। তার প্রাপ্ত ভোট ২৪২৫। এছাড়া বিএনপির আব্দুস শহীদ ২৩৭৫, আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন কবীর ২০৫৮, বিএনপির বিদ্রোহী ধন মিয়া ১৪৯০, স্বতন্ত্র মোহাম্মদ আলী ৫৬৫ ও আমজাদ হোসেন ৪৯৬ ভ্টো পেয়েছেন্
বাংলাবাজার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জসিম আহমদ চৌধুরী (মোটর সাইকেল) ৬১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল হোসেন (নৌকা), তার প্রাপ্ত ভোট ৪৫৯৭। বিএনপির আব্দুর রহিম ২৮২৭, বিএনপির বিদ্রোহী মোর্শেদ আলম ২৭৮৯, আবু সালেহ (স্বতন্ত্র) ১০৫ ভোট পেয়েছেন।
নরসিংপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একে এম আয়ুবুর রহমানী (ঘোড়া) ৩০৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম হন বিএনপি’র শামছুল হক নমু (ধানের শীষ), তার প্রাপ্ত ভোট ২৮৩৩। এছাড়া এই ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী কামরুজ্জামান ভূইয়া ২৪৪৬, আ,লীগের বিদ্রোহী নূরুল আমীন ১৩০২, স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ৫৩৫, আ.লীগের আব্দুর রশিদ তালুকদার ১০১৬, আ,লীগের বিদ্রোহী শাখাওয়াত হোসেন ১০৯, হাবিবুর রহমান ৭৬২, জাপার আবুল কালাম সদরনূর ৮৬, আ.লীগের বিদ্রোহী আব্দুল আলী ১২১৮ ভোট পেয়েছেন।
মান্নারগাঁও ইউনিয়নে বিএনপির আবু হেনা আজিজ (ধানের শীষ) ৪৮২২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হন আওয়ামী লীগের বরুণ চন্দ্র দাস (নৌকা), তার প্রাপ্ত ভোট ৪৩৭৬। এই ইউনিয়নে বিএনপির বিদ্রোহী ইজ্জত আলী ১৭৩৩, আওয়ামীলীগের বিদ্রোহী শামছুদ্দীন আহমদ ১১৩৩, বিএনপির বিদ্রোহী আইন উদ্দিন ৯২ ও কৃষ্ণমোহন রায় ৫৩৯ ভোট পেয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়ও আওয়ামী লীগ ৮ টি’র মধ্যে ৩ টিতে বিজয়ী হয়। অন্যগুলোর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ২ টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ২ টিতে, বিএনপি ১ টিতে জয় পায়।
উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম (মোটর সাইকেল) ১৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হন আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন (নৌকা), তার প্রাপ্ত ভোট ১২৯৭। এছাড়া বিএনপির লুৎফুর রহমান জায়গীরদার খোকন ১১৬৪, আ.লীগের বিদ্রোহী হযরত আলী ১০৩৪, জাহাঙ্গীর আলম ৯৭১, বিএনপির বিদ্রোহী এমদাদুল হক স্বপন ৮৬৪, আ.লীগের বিদ্রোহী সৈয়দ হোসেন জায়গীরদার রানা ১১৮ ভোট পেয়েছেন।
পূর্ব বীরগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূর কালাম (আনারস) ২৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হন আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল ইসলাম (নৌকা), তার প্রাপ্ত ভোট ২৩৬৪। বিএনপির বিদ্রোহী সালেক উদ্দিন ১৭৪৮, স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমদ ৫৭, বিএনপির তোফায়েল আহমদ ২৪৭, জমিয়তের বদরুল আলম ৪৯৬ ভোট পেয়েছেন।
শিমুলবাঁক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান জিতু (নৌকা) ৪১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লা মিয়া (চশমা) পান ২৯৬৩ ভোট। এদিকে এই ইউনিয়নে শাহীনুর রহমান ১২৭৪, বিএনপির সৈয়দুর রহমান ১৫৬০, জমিয়তের কবির আহমদ ১৬৫৪ ভোট পেয়েছেন।
পাথারিয়া ইউনিয়নে বিএনপির মো. আমিনুর রশিদ (ধানের শীষ) ৩৪৭২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম হন আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল ফয়েজ (নৌকা), তার প্রাপ্ত ভোট ২৭০৫। এই ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী শহীদুল আসলাম ২৫২০, সামসুদ্দীন ১১২২. আঙ্গুর মিয়া ৫৯১ ভোট পেয়েছেন।
জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাসুদ মিয়া ( নৌকা) ৭৭৫০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাজা মিয়া (আনারস), তার প্রাপ্ত ভোট ৫৩২১। এছাড়া বিএনপির সমছুন্নুর ৮৪৭, জমিয়তের মৌলানা ওয়ারিছ উদ্দিন ৮৫৯ ভোট পেয়েছেন।
পশ্চিম পাগলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হক (আনারস) ৫৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হন আওয়ামী লীগের প্রার্থী জগলুল হায়দার (নৌকা), তার প্রাপ্ত ভোট ৪১১৭। অপর প্রার্থী বিএনপির আজিজুর রহমান ৩৬ ভোট পেয়েছেন।
পূর্ব পাগলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তার হোসেন (চশমা) ৩২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম হন বিএনপির মো. আবু তাহের (ধানের শীষ), তার প্রাপ্ত ভোট ২৮০০। এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফয়জুল করিম ৯৩২ ভোট পেয়ে ৫ম স্থানে আছেন। এছাড়া অপর প্রার্থী মাসুক মিয়া ১৭৩২, স্বতন্ত্র আমিরুল হক বেগ ৯৮৯, আক্কাছ খান অপু ২২৩, মৌলানা ছমির উদ্দিন ২৮২ ভোট পেয়েছেন।
দরগাপাশায় আওয়ামী লীগের প্রার্থী মনির উদ্দিন (নৌকা) ৫৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম হন বিএনপির ছুফি মিয়া (ধানের শীষ), তার প্রাপ্ত ভোট ৪৯৪৩। এছাড়া জাপার হারুন মিয়া ৪০৯ ভোট পেয়েছেন।
উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র সৈকত দাস বলেন,‘উপজেলার ৮ ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হতো, যদি স্থানীয় সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান’র সঙ্গে কথা বলে সকলের সমন্বয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হতো’।
সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নের ২ টিতে আওয়ামী লীগ জয় পেয়েছে। অন্যগুলো বিএনপিসহ অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছে। এই উপজেলায়ও আওয়ামী লীগ কোন কোন ইউনিয়নে তৃতীয়-চতুর্থ অবস্থানে রয়েছে।
উপজেলার গৌরারং ইউনিয়নে বিএনপির প্রার্থী ফুল মিয়া (ধানের শীষ) ৬৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম হন জমিয়তে উলামায়ে ইসলামের আব্দুল ওয়াহাব (খেঁজুরগাছ), তার প্রাপ্ত ভোট ৪২৪৭। আওয়ামী লীগের প্রার্থী মো. হোসেন আলী ৪১২১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। এছাড়া এই ইউনিয়নে স্বতন্ত্র গোলাম কিবরিয়া ১৯৮, জাপার শওকত আলী ২৬১১ ভোট পেয়েছেন।
কুরবাননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বরকত (আনারস) ৪৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হন আওয়ামী লীগের মো. কোহিনুর আলম (নৌকা), তার প্রাপ্ত ভোট ২৬৪৭। তাছাড়া বিএনপির মনফর আলী ২৬৩৯, স্বতন্ত্র মাসুক মিয়া ১৪২ ভোট পেয়েছেন।
সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুস ছাত্তার  (নৌকা) ৬৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হন স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন রেজা (আনারস), তার প্রাপ্ত ভোট ৫৮৭২। এই ইউনিয়নে জাপার আব্দুস সাত্তার ৩২৫, বিএনপির সাইফুল ইসলাম ১৮৭১ ভোট পেয়েছেন।
মোল্লাপাড়া ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. নুরুল হক (আনারস) ৪৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হন আওয়ামী লীগের প্রার্থী আব্দুস ছোবাহান (নৌকা), তার প্রাপ্ত ভোট ৪০৮৭। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মশরফ উদ্দিন মসির ৬২, বিএনপির আজমল হোসেন ৭২৬, জাপার ফয়জুর রহমান ১৩৪, স্বতন্ত্র আল আমীন ২০৯ ভোট পেয়েছেন।
মোহনপুর ইউনিয়নে জাপার প্রার্থী মো. নুরুল হক (লাঙ্গল) ৩৩৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম হন আওয়ামী লীগের প্রার্থী মো. মঈনুল হক, তার প্রাপ্ত ভোট ৩০৪৪। এই ইউনিয়নে বিএনপির তাজুদুল ইসলাম ২৫০৫, স্বতন্ত্র রঞ্জু কুমার দাস ১৩ ভোট পেয়েছেন।
কাঠইর ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মো. শামছুল ইসলাম (খেঁজুরগাছ) ১৮৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম হন জাতীয় পার্টির মো. ফারুক মিয়া (লাঙ্গল), তার প্রাপ্ত ভোট ১৩২৭। আওয়ামী লীগের প্রার্থী মো. বুরহান উদ্দিন (নৌকা) ১১০৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। এছাড়া স্বতন্ত্র আঞ্জব আলী ৬৭৪, আব্দুল মতিন ৪৫১, আব্দুল মতিন  (মোটরসাইকেল) ৮৪১, বিএনপির কামরুল ইসলাম ৩১৭ ভোট, স্বতন্ত্র লুৎফুর রহমান ৫৮৬, শাহ আলম ১৯৩, সিরতাজ আহমদ ৭২৪ ভোট পেয়েছেন।  
জাহাঙ্গীরনগর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মোকছুদ আলী (নৌকা) ৪২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম হন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদির (আনারস), তার প্রাপ্ত ভোট ৩৭১৬। এছাড়া বিএনপির উসমান গনী ৩১৫৯, জাপার রশিদ আহমদ ১৭৯৬ ভোট পেয়েছেন।
রঙ্গারচর ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আব্দুল হাই (ধানের শীষ) ৩৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম হয়েছেন আওয়ামী লীগের মো. আবুল কালাম আজাদ (নৌকা), তার প্রাপ্ত ভোট ২৫৬৮। এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম ১৬৭৫, আব্দুল মালিক ১৪১৬, বিএনপির ফরহাদ রেজা চৌধুরী ৯৬১, স্বতন্ত্র মহিউদ্দিন ৮৪, জাপার ফয়জুর রহমান ১১৩০ ভোট পেয়েছেন।
লক্ষণশ্রী ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ (ধানের শীষ) ৩৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম হয়েছেন আওয়ামী লীগের ইয়াকুব বখ্ত বহলুল (নৌকা), তার প্রাপ্ত ভোট ২৭৯০। এই ইউনিয়নে জাপার আব্দুল মন্নান ৭৮৯, স্বতন্ত্র ফারুক রশিদ ৩৪, রকিব মিয়া ৪৬২ ভোট পেয়েছেন।
তৃতীয় দফায় অনুষ্ঠিত জেলার ৩ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীদের এমন সূচনীয় পরাজয় প্রসঙ্গে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেন,‘দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার ২৬ ইউনিয়নে দলীয় মনোনয়ন বাণিজ্যকে চপেটাঘাত করেছে আওয়ামী লীগের ভোটাররা। এই ফলাফল সুনামগঞ্জের আওয়ামী লীগের জন্য অশনিসংকেত। দলীয় এমপিগণ দীর্ঘদিন ধরে নৌকার ভোট চেয়ে-পেয়ে সঠিকভাবে তৃণমূল নেতৃত্ব বাছাইয়ে সক্ষম রয়েছেন, তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন ছিল। দোয়ারাবাজার উপজেলায় দলীয় সভানেত্রীর মনোনীত আহ্বায়কের মতামতের গুরুত্ব না দিয়ে স¤পূর্ণ মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে এবং জেলা আওয়ামী লীগের সভাপতির ভাগিনার পছন্দের অপেক্ষাকৃত দুর্বল প্রার্থীদের মনোনীত করায় দলীয় কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির বলেন,‘দলে দীর্ঘদিনের বিভক্তি, সংগঠন এবং সাংসদদের মধ্যে দূরত্ব অনেক দিনের, জেলা সম্মেলন হয়েছে অতি সম্প্রতি, অল্পসময়ে দলের এমন সমন্বয়হীনতা দূর করা যায়নি। উপজেলাগুলোতে নতুন কমিটির মাধ্যমে দল এবং সংসদ সদস্যগণের সমন্বয়হীনতা দূর করতে হবে। ত্যাগী নেতা কর্মীদের নতুন কমিটিতে স্থান দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং সকল পর্যায়ের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের উপর নির্ভরশীল হওয়া ঠিক হয়নি। দল এবং এমপিগণের সমন্বয় না থাকায় ফলাফল খারাপ হয়েছে। সুনামগঞ্জ সদরে তৃণমূলের প্রার্থী বাছাই সঠিক ছিল না। সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ও গৌরারং ইউনিয়নে কীভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে আমি জানি না’।

  • [১]