- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জাতীয় ভ্যাট দিবস এবং ১০—১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে সেমিনার ও মতবিনিময় সভা হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে এই সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মাধব বিকাশ দেব রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি মো. আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন সহ ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় সিলেট কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম সঠিক কর প্রদানের মাধ্যমে দেশের নাগরিক হিসাবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহবান জানান। অপরদিকে ভ্যাট কর্মকর্তাগণকে ব্যবসায়ীদের সাথে স্যেহাদ্যর্পূর্ণ আচরণ ও সহমর্মিতার মাধ্যমে ভ্যাট আহরণের পরামর্শ দেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি মো. আমিনুল হক বলেন, সুনামগঞ্জের ব্যবসায়ীগণের আত্মসম্মান বোধ আছে। তাঁরা ভ্যাট—ট্যাক্স দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে কোন ধরণের হয়রানি বা চাপ প্রয়োগ না করে ব্যবসায়ীদের বুঝিয়ে ও সহমর্মিতা দেখিয়ে ভ্যাট সংগ্রহ করার জন্য আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মাধব বিকাশ দেব রায় বলেন, দেশের উন্নয়নে করদাতাগণের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। করোনাকালেও বিগত বছরের ন্যায় এই বছরেও সুনামগঞ্জে উচ্চতর প্রবৃদ্ধির মূসক আদায় হয়েছে। সুনামগঞ্জের ব্যবসায়ী এবং মূসক কর্মকর্তাগণের সদিচ্ছার ফলে তা অর্জন করা সম্ভব হয়েছে।

  • [১]