- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরাখণ্ড১৬

স্বপন কুমার দেব
জয়পুর থেকে হরিদ্বারÑ সারা রাত পথচলা
সড়ক পথে জয়পুর থেকে হরিদ্বার যেতে হলে দিল্লী হয়ে যেতে হয়। জয়পুর-দিল্লী দূরত্ব ২৬০ কি.মি। দিল্লী-হরিদ্বার দূরত্ব ২০৯ কি.মি। মোট ৪৭০ কি.মি। হরিদ্বার উত্তরাখ- প্রদেশে। রাজস্থান থেকে দিল্লী, উত্তর প্রদেশ হয়ে উত্তরাখ-। দিল্লী, উত্তরাখ- একসময়ে উত্তর প্রদেশের অংশ ছিল। পরে বিভাজিত হয়। সড়ক পথে ৪৭০ কি.মি দূরত্ব মানে মোটামুটি দীর্ঘ যাত্রা। আমাদের ধারণা মতে যত আগে ভাগে রওয়ানা হওয়া যায় তত ভালো। এদিকে সন্ধ্যা হয়ে গেছে বেশ আগেই। কিন্তু ড্রাইভার মহসিন খান দেরী করতে চাইছেন। ঘুরছেন রাতের জয়পুরের বিভিন্ন রাস্তায়। মহসিন বুঝালেন রাতের সুনসান বিশাল সড়কে এই দূরত্ব এমন কিছু নয়। ঘণ্টায় আশি থেকে একশত কি.মি বেগে গাড়ি হরিদ্বারে পৌঁছে যাবে রাত তিনটার আগেই। তখন আরেক ঝামেলা। শীতের রাত এমনিতেই লম্বা। মহসিন অভিজ্ঞ ও দক্ষ ড্রাইভার। তার কথায় যুক্তি আছে। তবে কতক্ষণ আর বিক্ষিপ্তভাবে ঘুরা যায়। মহসিন কিছু একটা হিসাব করে গাড়ি বের করে আনলেন দিল্লীগামী সড়কে। জিজ্ঞাসায় মহসিন জানালেন, রাস্তার বিভিন্ন ধাবায় গাড়ি থামিয়ে সময় কাটাবেন। আর সবচেয়ে বড় ভরসা দিল্লীর জ্যাম্। দিল্লী ঢুকার পথে যদি গাড়ির জ্যাম্ লাগে তাহলে তা কাটতে অনেক সময় লেগে যাবে। জ্যাম্ মানেই ভীষণ যন্ত্রণা ও অভিশাপ। সেই জ্যাম্ই এবার আশীর্বাদ হয়ে আসছে। দেখা যাক কি হয়। মহসিনের দেরী করানোর পিছে আরেকটা অংক ছিল সেটি পরে প্রকাশ হবে। পাঠকগণ অবশ্যই সেটি জানতে পারবেন। দীর্ঘ ভ্রমণ কালে যখনই যেখানে গিয়েছি দাদা আশীষ দেব ও বৌদি সুমিত্রা দেব প্রতিদিনই   
একবার দুইবার ফোন করে খবর নিয়েছেন। নানা পরামর্শ এবং নির্দেশনা পেয়েছি। আমরাও ফোন দিয়েছি। অনেক অনেক দূরে মোবাইল ফোন যেন সবচেয়ে বড় বন্ধু। দেশে এবং বিদেশে কন্যাদের সঙ্গেও যখন তখন কথা বলা যায়। বাড়িতে খবর নেয়া যায়। তবে বিদেশ বিভূঁইয়ে মোবাইল ফোন ব্যবহারে সাশ্রয়ী থাকবেন। চার্জের ও ব্যালেন্সের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে। রাত বাড়ছে। লোকালয় পেরিয়ে এসেছি। রাতের অন্ধকারে রাস্তার দুই ধার থেকে শুধু চলতি গাড়ির হেড লাইটের আলো। ঠান্ডাও বাড়ছে। বেশ কিছু সময় চলার পর মহসিন গাড়ি পার্ক করলেন নির্জন রাস্তার একপাশে আলো ঝলমলে বিরাট এক ফুড কোর্টের সামনে। আলীশান রেস্টুরেন্ট। ভেতরে বাইরে দুইখানেই বসা ও খাওয়ার ব্যবস্থা। অনেক গাড়ি, অনেক লোক। বলা  যায় ফুড্ বাজার। এই ঠান্ডার মধ্যেও আমরা বাইরেই বসলাম। চা টা খেয়ে কিছু সময় কাটানো গেলো। বসলে মনে হয় চলতে থাকি আর চলতে থাকলে মনে হয় কিছুক্ষণ বসি। আধঘণ্টা পরে আবার যাত্রা। রাত দশটার দিকে দিল্লীর প্রবেশ মুখে পৌঁছে যাই। মহসিন সহ আমরা নিরাশ হলাম। জ্যাম্ বলতে সেরকম কিছু নেই। গাড়ি প্রায় বিনা বাধায় এগিয়ে চলছে। জ্যাম্ েআটকে থাকার ইতিবাচক প্রত্যাশা বিরল ঘটনার মতো। এ ধরণের ঘটনা বোধহয় পৃথিবীতে এই প্রথম ও শেষ উদাহরণ। হুশহুশ করে রাতের দিল্লী অতিক্রম করে এলাম। আলোর মালা, আবার আলোছায়া পরিবেশ। আবার নির্জন হাইওয়েতে। রাত বারোটায় রাস্তার পাশে এক সাধারণ মানের ধাবায় যাত্রা বিরতি। এখানে রাতের খাবার খেয়ে কতক্ষণ সময় কাটানো যায় তা দেখা যাক। উন্মুক্ত ধাবা। গাড়ি থেকেই নেমেই বুঝলাম হাড় কাঁপানো শীত। তার উপর হিমেল বাতাস। খোলা ছাদের নিচে চেয়ার টেবিল। ধাবা বন্ধ হওয়ার আর বিশেষ দেরী নেই। শেষ সময়ের ধোঁয়া মোছার কাজ চলছে। গুটি কয়েক কাস্টমার। হোটেল বয়দের গায়ে পর্যাপ্ত শীত বস্ত্র নেই। তারা অবলীলায় ঠান্ডা পানি ঢেলে সবকিছু সাফাই করছে। আগুনের বড় কুন্ডলী কাঠ/লাকড়ি দিয়ে জ্বালানো হয়েছে। সেখান থেকে উত্তাপ নিচ্ছেন সবাই। আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে রুটি-তরকারি খেতে শুরু করে দেই। লোক বোঝাই একটি বাস এসে থামলো। অনেক লোক নামলেন। নি¤œবিত্ত শ্রেণীর লোক। মহসিন বললেন, ওরা দিল্লীওয়ালা। সারারাত জার্নি করে ভোরে হরিদ্বার পৌঁছেই গঙ্গার ঘাটে আস্তানা গেড়ে তীব্র ঠান্ডা জলে পূণ্য¯œান সেরে নিজেরা খানা পাকিয়ে খেয়েদেয়ে ফের দিল্লী যাত্রা। খরচ খুবই কম। খাওয়ার মালমশলা সঙ্গেই থাকে। কিছুটা চলতি পথেই তৈরী করে নেন। ধাবায় আগুনের কুন্ডলী ঘিরে ওরা বসে পড়েই পোটলা থেকে বের করে বড় বড় রুটি ও তরকারি খেয়েই আবার গাড়িতে উঠে গেলেন। আসল তীর্থযাত্রী এরাই, যারা কষ্ট করে আবার একই সঙ্গে হাসিমুখে তীর্থ ভ্রমণ সম্পন্ন করেন। আমরা বেশ কিছু সময় কাটিয়ে যখন আবার গাড়িতে উঠতে যাবো ঠিক তখন ভারতীয় সময় রাত বারোটা অতিক্রম করেছে। পরের দিনের তারিখ এসে গেছে। ফোন এলো দাদার। অবস্থান সময় বুঝে নিয়ে দাদা বলে দিলেন আমি সামনের আসনে ড্রাইভারের পাশে যেন বসি। লক্ষ্য রাখতে হবে ড্রাইভারের চোখে যেন ঝিমুনি না আসে আর আশপাশের দিকেও লক্ষ্য রাখতে হবে। এমনিতেই সতর্ক ছিলাম। এবার চিন্তা আরো বেড়ে গেলো। মহসিনকে কৌশলে বলে দিলাম তোমার দিদি পেছনে লম্বা হয়ে একটু শোবেন, কাজেই আমি সামনে বসে যাবো। মহসিন বললেন, ঠিক হ্যায়। মনে মনে দাদাকে ধন্যবাদ জানিয়ে আমি সামনে ড্রাইভারের পাশের আসনে বসলাম। শুভ্রা পেছনে একা। প্রচন্ড ঠান্ডা পড়েছে। মহসিন গাড়ি ঘুরিয়ে হাইওয়েতে উঠেই সামনে গাড়ি ছুটালেন। মাঝখানে আর যাত্রা বিরতি নেই। পাশে দু’ দিকে অন্ধকার। অজানা অচেনা পরিবেশ। মহসিন খান যথেষ্ট যতœশীল। তিনি হিটার চালিয়ে দিলেন। গাড়িতে যে হিটার আছে তা এতোদিন জানাই ছিল না। উষ্ণতায় ভরে গেল গাড়ির ভিতর। প্রচন্ড ঠান্ডায় হিটারের উষ্ণতা যেন আশীর্বাদ। সামনে বসায় তুলনামূলকভাবে অধিক উত্তাপ লাগছিল। আরামে চোখ বুঝে আসতে চাইলো। না; ঘুমালে চলবে না। মহসিনের সঙ্গে বাত্চিত্ চালিয়ে যেতে হবে। তবে মহসিন অত্যন্ত অভিজ্ঞ চালক। ইতিমধ্যে ক্যাসেট চালিয়ে দিয়েছেন। চড়া সুরে হিন্দি গান বাজছে। সবাই জানেন উচ্চ মাত্রার গান ও বাজনা হলো ঘুম প্রতিরোধের একটা ব্যবস্থা। বিশেষত: রাতের যাত্রায় সব ড্রাইভারই ধামাকা গানের রেকর্ড চালিয়ে দেন। তবে মহসিনের সঙ্গে আলাপে আরেকটি মহৌষধের কথা জানতে পারি। চলার পথে আমি লক্ষ্য করেছি ড্রাইভাররা বিশেষ করে লরী এবং বাসের চালকেরা চলতে চলতে ছোট একটা প্যাকেট খুলে গুড়া কি একটা জিনিস মুখে ঢুকাচ্ছেন আর জানালা দিয়ে পিক্ ফেলছেন। এটা হলো খৈনী। খৈনী খেলে ঘুম তো আসবেই না এমনকি খৈনী চোখের পাতা বন্ধ করতেও দেয় না। দেহ রাখে চাঙ্গা। মহসিনকেও খেতে দেখেছি। তবে আগে কৌতুহল হয়নি। মহসিন রাতের যাত্রায় মাঝে মাঝেই খৈনী মুখে দিয়ে কাঁচ নামিয়ে পিক্ ফেলছেন। যাক্ নিশ্চিন্ত। গাড়িতে যথেষ্ট গতি, ঘণ্টায় প্রায় একশত কি.মি হবে। কিছু ঘুম ঘুম ভাব, কিছু কথাবার্তা, গানের সুর। এরই মাঝে অন্যরকম এক যাত্রা। সুরমা পাড়ের ঠিকানা থেকে অনেক দূরে। কিন্তু পৃথিবী গোলাকার। এভাবে চলতে চলতে একসময়ে হয়তো আবার পৌঁছে যাব প্রিয়তম নিজ বাসভূমিতে। যাই হোক, মহসিন খান এর মাঝেও কোন বিশেষ এলাকা অতিক্রম কালে বলে দিচ্ছেন সেটির নাম। এক সময়ে মহসিন জানান দিলেন আমরা রুড়কি পার হচ্ছি। আলোর মালা দেখা যায়। রুড়কি এনজিনিয়ারিং কলেজ এর এক সময় খুব নাম ডাক ছিলো। বেশ কিছু পরে মহসিন বললেন, আমরা হরিদ্বারের নিকটে এসে গেছি। সামনে ‘পতঞ্জলী’। বাঁ’দিকে দেখা যাচ্ছে বড় বড় একাধিক ভবন। ‘পতঞ্জলী’ হলো যোগ ব্যায়াম খ্যাত রামদেবের আশ্রম। চলছে গাড়ি। এক সময়ে হরিদ্বারের প্রবেশ মুখে গাড়ি থামালেন মহসিন। ভোর রাত্রি প্রায় ৪টা হবে। এখানে যাত্রা বিরতি। আমরা অপেক্ষা করব। মহসিন বললেন ভোর হলে শহরে প্রবেশ করবো। হিটার চালু আছে। আমরা তিন জনই নিরবতা  অবলম্বনে হালকা ঘুমে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ি। পরিবেশ নিরাপদ। অবশেষে ভোর হলো। তবে সূর্য্য উঠবে আরো পরে। হয়তো নাও উঠতে পারে। উত্তরাখ-ের তীব্র ঠা-ায় কম্বলে ঢাকা দু’একজন পথচারীকে দেখা যাচ্ছে। ধীরে ধীরে গাড়ি চালিয়ে মহসিন আমাদের নিয়ে এলেন চমৎকার একটি হোটেলের সামনে। নাম ‘খান্না প্যালেস হোটেল’। কিন্তু সেই যে বলেছিলাম যাত্রা দেরি করার আরেকটি কারণ পরে প্রকাশ হবে, তা এবার প্রকাশ হলো। সবাই জানেন হোটেলে চেক ইন আর চেক আউট বলে একটা নিয়ম আছে। অর্থাৎ হোটেলে ঢুকা এবং বাহির হওয়া সম্পর্কিত নিয়ম কানুন। শীতের হরিদ্বারে চেক আউট বেলা ১১টায়। আমাদের দুর্ভাগ্য যে রুমটি আমাদের জন্য বরাদ্দ সেটিতে একজন বোর্ডার আছেন। তিনি হোটেল ছাড়বেন যথা সময়ে। তারপর হবে রুম সাফাই। এরপরে আমরা ঢুকব। আরো অন্তত: তিন চার ঘন্টার ঠ্যালা। শরীর আর ভার বইতে পারছে না। মহসিনের পরামর্শে এই অবস্থায় চললাম গঙ্গা ঘাট দর্শনে। হরিদ্বারের গঙ্গা অতি পূণ্য এক তীর্থভূমি। এখানে পূণ্য¯œানের জন্য লাখো লাখো পূণ্যার্থী ছুটে আসেন। বসে কুম্ভমেলা। গঙ্গা ঘাটে এসে গাড়ি থেকে ঠিক যে মুহূর্তে নামলাম তখনই ভোরের নির্মল বাতাসে সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। দূর হয়ে গেল মনের সমস্ত কালিমা। এখানে গঙ্গায় দুরন্ত ¯্রােত। ঢেউয়ের মতো গর্জন ধ্বনি শোনা যাচ্ছে। দু’ভাগে বিভক্ত গঙ্গা। মাঝখানে ও দু’দিকে বাঁধানো প্রশস্ত পাড়। একাধিক ওভারব্রীজ এপাড় ওপাড় সংযুক্ত করে দাঁড়িয়ে আছে। গঙ্গার এই রূপ অন্য কোথাও দেখিনি। এই ভোরেও বেশ লোক সমাগম আছে। প্রবল ¯্রােতে যাতে টেনে না নিয়ে যায় সেজন্য খুঁটির সঙ্গে অনেকগুলো শিকল বাঁধা। বেশ কিছু পূণ্যার্থী খালি গায়ে শুধু আন্ডার প্যান্ট পরে শিকল ধরে ঝাঁপিয়ে পড়ছেন পবিত্র গঙ্গার কনকনে ঠান্ডা জলে। মহিলারা জামাকাপড় পরেই গঙ্গা¯œান করছেন। এতো ঠান্ডা, তবে কুছ পরোয়া নেই। আমরা সিঁড়ি বেয়ে নেমে গঙ্গার জলে হাত ধুয়ে মাথায় ছোয়ালাম। এমন ঠান্ডা মনে হয় হাত যেন কেটে যাচ্ছে। সমবেত ধ্বনি শোনা যাচ্ছে, ‘গঙ্গা মাঈকি জয়’। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক

  • [১]