বজলুল মজিদ চৌধুরী খসরু (পূর্ব প্রকাশের পর)
এরিজোনা আমেরিকার দক্ষিণ পশ্চিম দিকের একটা ষ্টেট। এটার রাজধানী হচ্ছে ফিনিক্স। আসলে ফিনিক্স হচ্ছে মরুভূমির এক প্রকারের পাখি। এরিজোনা ষ্টেটটাও একটা মরুভূমির মত। এই জায়গার আবহাওয়া বাংলাদেশের মত। সব সময়ই গরম থাকে। আমাদের দেশের সাথে পার্থক্য হচ্ছে বাংলাদেশের বাতাসে মারাত্মক পলিউশন আর এখানে কোন পলিউশন নেই। গত বছর হজ্ব করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় গেছি। সেখানকার গাছ গাছড়ার ও প্রাকৃতিক অবস্থার সাথে এখানকার অনেকটা মিল আছে। আমরা যাব চ্যান্ডলার নামক একটি শহরে। এই শহরে আছে ইন্টেলের রিসার্চ ইউনিট।
ইন্টেল নামে কম্পিউটার প্রতিষ্ঠানটি বিশ্বে পরিচিত। এই কোম্পানিটি কম্পিউটারের মাইক্রো প্রসেসর তৈরি করে। আমেরিকার বিভিন্ন ষ্টেটে ইন্টেলের ছয়টি স্থাপনা আছে। চ্যান্ডলার নামক শহরের স্থাপনাটিতে শুধুমাত্র রিসার্চের কাজ হয়। প্রায় দশ হাজার প্রকৌশলী এখানে চাকুরী করেন। তার মধ্যে বাংলাদেশের ৮০ জন আছেন। যারা এখানে চাকুরী করছেন তার সবাই পিএইচডি হোল্ডার। দীপ গত মার্চ মাস থেকে এই কোম্পানীতে যোগদান করেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা বড় টেক্সি নিয়ে আমরা আসলাম চ্যান্ডলার শহরে। এই শহরের “গিলা স্প্রিং” নামক আবাসিক এলাকার একটি এপার্টমেন্ট তারা ভাড়া নিয়েছে। ”গিলা স্প্রিং” আবাসিক এলাকাটিতে বেশীর ভাগ ভাড়াটিয়ারা ইন্টেলে চাকুরী করেন। এলাকাটি একটা ব্যাক্তিগত সম্পত্তি। প্রায় শতাধিক বাড়ি তৈরী করে ভাড়া দেওয়া হয়েছে। সবগুলোই দুতালা দালান। একটি দালানে চারটি করে এপার্টমেন্ট । নিউইয়র্কে চলে উচ্চতার প্রতিযোগিতা। আর এখানে পড়ে আছে মাইলের পর মাইল খালি জায়গা। এই আবাসিক এলাকার ভেতরে আছে সুইমিংপুল। যারা সাঁতার কাটতে চান সুন্দর সুইমিংপুলে সাঁতার কাটতে পারেন। হাঁটার জন্য আছে আলাদা জায়গা। লেইকের পারে পারে সুন্দর করে তৈরি করা হয়েছে হাঁটার জায়গা। আর হাটার জায়গার মাঝে মাঝে বিশেষ কিছু সাইনবোর্ড দেখলাম। উড়ম ধিংঃব সঁংঃ নব ঢ়রপশবফ ঁঢ় সকালে হাঁটতে বের হলে দেখা যায় সবাই কুকুরকে নিয়ে বের হয়েছেন। বিশেষ করে যুবতি মেয়েরা কুকুরকে টয়লেট করানোর জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেন। কুকুর আবার তার পছন্দমত জায়গা না পেলে টয়লেটের কাজ সমাধা করে না। তাই কুকুর যখন দৌঁড়ায় তার পিছনে পিছনে মালিক যুবতিরা দৌঁড়াতে থাকেন। কুকুর আবার আছে বিভিন্ন ধরনের। অনেকের কুকুর উঁচু, লম্বা আবার অনেকগুলো ঈদুরের মত। এই কুকুর টয়লেট করার পর ময়লাটা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া আছে। কুকুরের এই ময়লা ফেলার জন্য নিদ্দিষ্ট জায়গা আছে। সেখানে পলিথিনের রোল আছে। এই রোল থেকে পলিথিন নিয়ে ময়লাকে তুলে উড়ম ধিংঃব ংঃধঃরড়হ নামে এই ডাষ্টবিনে ফেলতে হবে। লেইকের মাঝে আছে বিভিন্ন প্রকারের হাঁস, পাখির মাঝে বক পাখি দেখলাম। গাছে গাছে প্রচুর ঢুপি পাখি। ঢুপি আমোদের দেশেও পাওয়া যায়। আমার কাছে মনে হয়েছে গরমের এলাকা হিসাবে এখানে প্রচুর ঢুপি পাওয়া যাচ্ছে। সেখানে সাইনবোর্ড দেওয়া আছে ঢ়ষবধংব ফড় হড়ঃ ভববফ ফঁপশং, । হাঁস, পাখি এগুলোকে কর্ত্তৃপক্ষ নিদ্দিষ্টভাবে খাবার দিয়ে থাকে। সেজন্য আলাদাভাবে খাবার না দিতে বলা হয়েছে। হাঁস, পাখি এগুলো একদম কাছে এসে মানুষের সাথে খেলা করে। যেহেতু গরমের এলাকা তাই সব সময়ই পাইপ দিয়ে গাছ ও ঘাসে পানি দেওয়া হচ্ছে। লেইকের পাশ্ইে আছে পার্ক। সেখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে। সাথেই আছে বিশাল ফোয়ারা। সারাক্ষণ চলছে ফোয়ারাটি। পার্কের গাছগুলিতে বিভিন্ন প্রকারের পাখি বসে থাকে হঠাৎ দেখলে মনে হবে গাছের ফুল। সকাল ৭টার পরেই টেম্পারেচার বাড়তে থাকে। তাই সকালে হাঁটাহাটির জন্য সবাই খুব সকালে বের হন আর ৭ টার আগেই ঘরে ফিরে যান। এখানে প্রতিটা ঘরই এয়ারকন্ডিশনড। তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে রাখা হয়। প্রচন্ড গরম থাকায় বাইরে খুব একটা লোকজনকে পথে দেখা যায় না।
শুক্রবারে গেলাম চ্যান্ডলার শহরের একটা মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। শুক্রবারে দীপের অফিস খোলা তার পরেও এক ঘন্টার ছুটি নিয়ে এসেছিল। আমদের বাসা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মসজিদটি। শহরের ভিতরে ট্রাফিক সিগনালের জন্য প্রায় ১২ মিনিট সময় লেগে যায়। আমি অবাক হয়ে দেখলাম দলে দলে মহিলারা মসজিদে নামাজ পড়তে আসছেন। মসজিদের ভিতরে দুটো আলাদা নামাজ পড়ার জায়গা। একদিকে পুরুষরা আর অপরদিকে মহিলারা নামাজ পড়েন। একদিক থেকে অপরদিক দেখা যায় না। তবে একই ইমামতিতে সবাই নামাজ পড়ছেন। এখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানরা নামাজ আদায় করতে দেখলাম। ইমাম সাহেব খুবই সাবলিল ভাবে সহজ ইংরেজিতে খুতবা পাঠ করেছেন। কিছুদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে তাই রমজানের পবিত্রতার উপরেই তিনি খুতবা পড়েছেন। মসজিদ ব্যবস্থাপনার সাথে কয়েকজন বাংলাদেশী জড়িত আছে দেখে ভালই লাগল।
(চলবে)