স্টাফ রিপোর্টার
মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. স¤্রাট হোসেন।
সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এবং মধ্যবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় ১৮৬০ এর ২৬৯ ধারা লংঘনের দায়ে ৫টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় করোনা সংক্রমন এড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং মাস্ক পরিধানের জন্য সতর্ক করে জেলা প্রশাসন। জনস্বার্থে স্বাস্থ্যবিধি বিষয়ক মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।