স্টাফ রিপোর্টার
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে পাঠক সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা শাখা। রবিবার বিকালে শহরের হোসেন বখ্ত চত্বরস্থ এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ লাইব্রেরি সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তা সুমন চন্দ্র পালে’র সভাপতিত্বে পাঠকরা গল্প, গান, কবিতা আবৃত্তি ও উন্মূক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, দিগেন্দ্র বর্মণ কলেজের অধ্যাপক মশিউর রহমান, মো. সাকিব খান, এইচ. এম রাজ, তাপস পাল, সজল দাস, রোম্মান মিয়া, সাকিব আহমেদ, শুভ দাস, মারুফ আহমেদ, সুমন রায়, কাজল মিয়া, সুব্রত চন্দ্র পাল প্রমুখ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে দেশের প্রতিটি বাড়ির দোরগোড়ায় বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম ও পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সারা দেশে গড়ে তোলা হয়েছে ভ্রাম্যমাণ লাইব্রেরি। এই কার্যক্রম পরিচালনা করতে সবার সহযোগিতা প্রয়োজন।