- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভয়াবহ অগ্নিকান্ডে সৌদি আরবে নিঃস্ব বাংলাদেশী গার্মেন্টস ব্যবসায়ীরা

সু.খবর ডেস্ক
সৌদি আরবের রিয়াদে এক ভয়বহ অগ্নিকান্ডে বাংলাদেশী গার্মেন্টস হোলসেল মার্কেটের ৪৪২টি দোকান পুরে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশী। এখনও সম্পূর্ণ   
ক্ষয়-ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। সৌদি আরবের রিয়াদের বাথা এলাকায় আল ওয়াজের মার্কেটে শুক্রবার সকাল ৭টায় আগুন লাগে। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আল ওয়াজের মার্কেটে রয়েছে বাংলাদেশীদের ৪৪২টি দোকান। মূলতঃ এই পাইকারী মার্কেট থেকেই বাংলাদেশীরা গার্মেন্টস ব্যবসা নিয়ন্ত্রণ করে। শুক্রবারের অগ্নিকান্ডে মার্কেটে অবস্থিত বাংলাদেশীদের ৪৪২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই বিষয়ে স্থানীয় পাইকেরী গার্মেন্টস ব্যবসায়ী জানান, তিনি নিঃস্ব হয়ে গেছেন। তার দোকানে সর্ব সাকূল্যে বাংলাদেশী টাকার প্রায় ১ কোটি টাকার মাল ছিল। তিনি কিছুই উদ্ধার করতে সমর্থ হয়নি। তিনি কি করবেন তাও বুঝতে পারছেন না। তিনি আরো জানান, এই আগুনের কারণে বাংলাদেশী গার্মেন্টস গুলো (যারা মূলতঃ সৌদি আরবে এক্সপোর্ট করেন) বড় ধরনের হুমকীর মুখে পড়বে। এমন কি অনেক গার্মেন্টস বাকীতে পাঠানো গার্মেন্টস আইটের টাকা উদ্ধার করতে ব্যর্থ হবেন।
বাংলাদেশী সময় রাত ১০টা ৪ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশী অসংখ্য ছোট-বড় গার্মেন্টস শুধুমাত্র সৌদি বাজারের উপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করছে। শুক্রবারে রিয়াদের আল ওয়াজের মার্কেটের আগুনের কারণে তাদের ব্যবসাও বড় ধরনের হুমকীর মুখে পড়ল।

  • [১]