- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মঈনপুর জামে মসজিদে ইসলামী মহাসম্মেলন

সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর জামে মসজিদ প্রাঙ্গণে আগামী ২৯ ডিসেম্বর ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ইসলামী মহাসম্মেলনে ওয়াজ ফরমাইবেন দরগাহপুর মাদ্রাসার শায়খুল হাদিস হযরত আলামা নুরুল ইসলাম খান, হাদিমনগর বরুনা’র পীরে কামেল শায়খুল হাদিস হযরত আলামা রশিদুর রহমান ফারুক, সিলেটের মাও. মুফতি মন্জুর রশিদ আমিনি, মাও. শিব্বির আহমদ উসমানী, মঈনপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও. মুজিবুর রহমান। ওইদিন বাদ জোহর হতে রাত ১টা পর্যন্ত দেশবরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। এতে সভাপতিত্ব করবেন মাও. হিফজুর রহমান পীর ও মাও. মাহমুদ আলী। উক্ত মহাসম্মেলনে সর্বস্তরের ধর্মপ্রাণদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। প্রেসবিজ্ঞপ্তি

  • [১]