স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা-খাগেরগাঁও সড়কের নির্মাণ কাজে ধীরগতি প্রকট। সড়কে যাতায়াত বন্ধ রাখায় এলাকার লক্ষ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। নির্মাণ কাজ নি¤œমানের হচ্ছে বলে মন্তব্য স্থানীয়দের। মানুষের ভোগান্তি কমিয়ে আনতে সড়কের নির্মাণ কাজ দ্রæত শেষ করার দাবি এলাকাবাসীর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র সদর উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলকাটা বাজারের উত্তরে ব্রীজের নিকট থেকে ২ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে। এই সড়কের বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। কাজ শুরু হয়েছে প্রায় ২ মাস আগে থেকে। মানুষের ভোগান্তি কমিয়ে আনতে খুব দ্রæত এই সড়কের নির্মাণ কাজ শেষ করা হবে।’
স্থানীয়রা জানান, প্রায় ২ মাস আগে সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এই সড়কে নির্মাণ কাজের শুরু থেকে মানুষের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। সদর ও দোয়ারাবাজার উপজেলায় যোগাযোগের একমাত্র সড়ক মঙ্গলকাটা-খাগেরগাঁও সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী, রোগী এবং বিভিন্ন শ্রেণী পেশার লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকেন। কাজের ধীরগতি হওয়ায় যাতায়াতকারী মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া সড়কে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নির্মাণ কাজ চলাকালীন সময়ে গার্ডওয়ালের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। সড়কের টেকসই উন্নয়নসহ দ্রæত নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন,‘মঙ্গলকাটা-খাগেরগাঁও সড়কের কাজ নি¤œমানের হচ্ছে। সড়কের নির্মাণ কাজ চলাকালীন সময়ে গার্ডওয়াল ভেঙে পড়েছে। পুরাতন সড়ক ভেঙে যে পাথর ও রড বের করা হচ্ছে, সেগুলো এই নির্মাণ কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছে।’
খাগেরগাঁওয়ের বাসিন্দা নবীর হোসেন ও শাহীন আহমদ বলেন,‘সদর ও দোয়ারাবাজার উপজেলায় যোগাযোগের একমাত্র সড়ক মঙ্গলকাটা-খাগেরগাঁও সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ শহরে আসা-যাওয়া করেন।’
নুরুজপুর গ্রামের শাহ আলম ও ইসলামপুর গ্রামের নবী হোসেন বলেন,‘এলাকার লক্ষ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে সড়কের নির্মাণ কাজ দ্রæত শেষ করা উচিত।’
মঙ্গলকাটা গ্রামের মো. আব্দুল মুকিত বলেন,‘মঙ্গলকাট-খাগেরগাঁও যাতায়াত সড়ক বন্ধ করে ধীরগতিতে নির্মাণ কাজ করায় মানুষের ভোগান্তি এখন চরমে। এই সড়কের কাজ একদিন হলে আরও আরও ১ সপ্তাহ বন্ধ থাকে। যে দিন কাজ করা হয়, ওইদিন ৩-৪ জন শ্রমিক কাজ করেন। এতে নির্মাণ কাজ দেরি হচ্ছে।’
সড়ক নির্মাণ কাজের ঠিকাদার মো. মামুন মিয়া জানান, আমি কাজ শুরু করেছি প্রায় দেড় মাস আগে থেকে। আমার কাজের মেয়াদ আছে ৬ মাস। তবুও আগামী ১ মাসের মধ্যে এই সড়কের কাজ শেষ করব।’
সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদের আহŸায়ক ও মঙ্গলকাটা বাজারের ব্যবসায়ী মো. আব্দুর রব বলেন, মঙ্গলকাটা খাগেরগাঁও সড়কের উন্নয়ন কাজের জন্য মানুষের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। কাজ ধীরগতিতে চলায় দুই উপজেলার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ’